নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

রুদ্র সাহাদাৎ





যাযাবর
*******



হাঁটছি হতাশার বালুচরে উত্তর দক্ষিণ
হাঁটছি গন্তব্যহীন কোনো ঠিকানা জানা নেই।
আমি আমার মতো চলছি ফিরছি
তুমি হয়তো তোমার মতো কাটাছো রাত্রিদিন
কিচ্ছু বলার নেই আজ একাকি যায় দিন।
সহস্র সহস্র মানুষ অথচ কথা বলার মানুষ নেই
স্বপ্নগুলো ভেঙ্গে শঙ্কচুর তাই স্বপ্নরাও স্বপ্নহীন
স্বপ্ন দেখা ভুলে গেছি, দু'চোখে ঘুম আসেনা আর
আমি এখন অনেকটা যাযাবর।

কোন মন্তব্য নেই: